কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার। যথা–
১। স্থিতি জড়তা এবং
২। গতি জড়তা।
গতি জড়তা : গতিশীল বস্তু যে ধর্মের দরুন একই সরলরেখায় গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে। যেমন- চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাস যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি ঘটে থাকে গতি জড়তার জন্য।
স্থিতি জড়তা : স্থির বস্তু যে ধর্মের দরুন স্থির থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে। যেমন : একটি গ্লাসের উপর একটি পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর একটি মুদ্রা রাখা হলো। এখন হঠাৎ জোরে কার্ডে টোকা দেওয়ার জন্য পোস্টকার্ডটি সরে যাবে কিন্তু স্থিতি জড়তার জন্য মুদ্রাটি তার অবস্থানে থাকবে, ফলে গ্লাসের মধ্যে পড়ে যাবে।